ভূমিকা (Introduction)
রমজান মাস আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। দীর্ঘ ১৫-১৬ ঘন্টা রোজা রাখার পর আমাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। ইফতারের সময় আমার ক্ষুধার্ত থাকি বলে যা সামনে পায় তাই খেয়ে ফেলি । কিন্তু ভুল খাদ্যাভ্যাসের কারণে গ্যাস্ট্রিক, এসিডিটি বা ক্লান্তির মতো সমস্যা দেখা দেয় । ২০২৬ সালের এই গরমে রমজানে সুস্থ থেকে পূর্ণ মাস ইবাদত করতে হলে সঠিক খাবার নির্বাচন করা অনেক জরুরী। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমারা জানবো ইফতারে কোন খাবার গুলো আমাদের শরীরের জন্য বিষতুল্য ও অমৃত।
ইফতারে কেন সঠিক খাবার প্রয়োজন ?
সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায় বা ডিহাইড্রেশন বা পানিশূন্যতা তৈরি হয় । ইফতারের মূল উদ্দেশ্য হওয়া উচিত শরীরে সেই হারানো শক্তি ফিরিয়ে আনা এবং পাকস্থলীকে শান্ত রাখা। ভুল খাবার খেলে হজমে সমস্যা হয়, যা আমাদের পরবর্তী ইবাদত বা তারাবির নামাজে ব্যাঘাত ঘটাতে পারে।
আদর্শ ইফতারে যা রাখা জরুরি
১. খেজুর: তাৎক্ষণিক শক্তির উৎস: ইফতার শুরু করার সবচেয়ে ভালো উপায় হলো খেজুরে রাসুল (সা)
খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। বৈজ্ঞানিক ভাবেও খেজুরের গুরু অপরিসীম। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রাকৃতিক চিনি, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়।
২.পর্যাপ্ত পানি ও তরল খাবার
২০২৬ সালের রামাজান কিছুটা গরমের সময় পড়েছে,তাই পানিশূন্যতা রোধে ইফতারে পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে। তবে এক গ্লাস ভরে পানি না খেয়ে চুমুক দিয়ে ধীরে ধীরে পান করতে হবে।
ডাবের পানি,ইসবগুলের ভুষি বা তোকমার দানার শরবত ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে।
৩.তাজা ফলমূল
ইফতারে মৌসুমী ফল যেমন- তরমুজ, পেঁপে,আপেল বা কমলা রাখা উচিত। ফলে থাকা পানি এবং ফাইবার কোষ্টকাঠিন্য দূর করে এবং শরীর ঠান্ডা রাখে।
৪.দই চিড়া ও কলা
যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য দই চিড়া ও কলা একটি আদর্শ ইফতার। দই প্রোবায়োটিক হিসাবে কাজ করে যা হজমে সহায়তা করে এবং বুক জ্বালা পোড়া কমায়।
ইফতারে বর্জনীয় খাবার: যা আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে
আমাদের দেশে ইফতার মানেই ভাজাপোড়া। কিন্তু সুস্থ থাকতে নিচের খাবারগুলো অবশ্যই পরিহার করতে হবে:
* অতিরিক্ত তৈলাক্ত খাবার: বেগুনি, পিয়াজু, আলুর চপ বা সিঙ্গাড়া রক্তে কোলেস্টেরল বাড়ায় এবং হার্টের ক্ষতি করে।
